Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নতুনভাবে সজ্জিত  প্রেসক্লাব যশোরের ‘শহীদ সাংবাদিক শামসুর রহমান মিলনায়তন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০২:৪৫ পিএম
নতুনভাবে সজ্জিত  প্রেসক্লাব যশোরের ‘শহীদ সাংবাদিক শামসুর রহমান মিলনায়তন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

নতুনভাবে সজ্জিত প্রেসক্লাব যশোরের ‘শহীদ সাংবাদিক শামসুর রহমান মিলনায়তন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: ধ্রুব নিউজ

নতুনভাবে সজ্জিত প্রেসক্লাব যশোরের ‘শহীদ সাংবাদিক শামসুর রহমান মিলনায়তন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পুনর্সজ্জিত এই মিলনায়তনের শুভ উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের এই ঐতিহ্যবাহী সংগঠন প্রেসক্লাব যশোর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শহীদ সাংবাদিক শামসুর রহমান মিলনায়তনটি নতুন রূপ পাওয়ায় ক্লাব সদস্যরা আরও সুন্দর ও আধুনিক পরিবেশে তাদের পেশাগত ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।"

অনুষ্ঠানে প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান মিলনায়তনটি সংস্কার ও দৃষ্টিনন্দন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের স্বর্ণলতা নিউজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধনী পর্বে প্রেস ক্লাবের নির্বাহী কমিটির কর্মকর্তা, প্রবীণ ও নবীন সাংবাদিক নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)