Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল

অভয়নগর প্রতিনিধি অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৯:২৩ পিএম
যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল

সংসদ সদস্য গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নওয়াপাড়া পীরবাড়ি মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।

সম্প্রতি অধ্যাপক গোলাম রসুলের পরিবারের একটি ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ছড়িয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা দীর্ঘদিন ধরে মানসিক চিকিৎসাধীন। একই সময়ে তাঁর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া পীরবাড়ি মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা সদস্য মশিউর রহমান এবং অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরদার মো. শরিফ হোসেন।

সমাবেশে বক্তারা এমপি গোলাম রসুল ও তাঁর মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং বাসভবনে হামলার তীব্র নিন্দা জানান। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)