Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৯:১৯ পিএম
যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

ছবি: বিজিবি সরবরাহকৃত

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ জুলাই) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১১২ বোতল উইনসেরেক্স  নেশাজাতীয় কফ সিরাপ, ৩২টি শাড়ি, ২ কেজি ফুসকা, ১০টি চকলেট এবং ৫৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবির সতর্ক অবস্থান ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)