Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পুলিশ সদস্য মাদক কিংবা অপকর্মে জড়ালে কঠিন শাস্তি: খুলনার ডিআইজি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৬:২৯ পিএম
পুলিশ সদস্য মাদক কিংবা অপকর্মে জড়ালে কঠিন শাস্তি: খুলনার ডিআইজি

খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পুলিশ সুপার কার্যালয় চত্বরে একটি গাছের চারা রোপন করেন। ছবি: ধ্রুব নিউজ

কোনো পুলিশ সদস্য যদি অপকর্ম কিংবা মাদকের সঙ্গে জড়িত থাকে, তবে তাকে কঠিন শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

বুধবার (২২ জুলাই) সকালে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করতে জেলা পুলিশ এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, “একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ এবং গণমাধ্যম একে অপরের পরিপূরক। জনগণের কাছে সঠিক ও নিরপেক্ষ তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি আরও বলেন, “পুলিশকে আরও মানবিক, সেবামুখী ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বাহিনীর ভেতরে কেউ মাদকাসক্ত বা অপকর্মে জড়ালে ছাড় দেওয়া হবে না।” পাশাপাশি নারী নির্যাতনের মতো অপরাধে জড়িত আসামিদের তথ্য প্রমাণ পেলেই ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।

সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ ও পুলিশি সেবার মান বাড়ানো নিয়ে নানা পরামর্শ তুলে ধরেন। ডিআইজি ও পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এরআগে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পুলিশ সুপার কার্যালয় চত্বরে একটি গাছের চারা রোপন করেন। 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)