Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরের রূপদিয়া থেকে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাদাবির ঘটনায় এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৮:৫০ পিএম
যশোরের রূপদিয়া থেকে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাদাবির ঘটনায় এক ব্যক্তি আটক

ইউসুফ আলী ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার রূপদিয়া বাজার থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাদাবির ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত ব্যক্তি হলেন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইউসুফ আলী। সোমবার দুপুরে তাকে আটক করা হয়।

জানা গেছে, গত ৩১ মে রূপদিয়া বাজারের মা মেডিকেল হোমিও চেম্বারে গিয়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইনুল হাসানের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন অভিযুক্ত ইউসুফ আলী। একপর্যায়ে তিনি মাইনুলের কাছে ২০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না দিলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। পরে তাকে ৬ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হলে তিনি তা নিতে রাজি হননি। এরপর ভুক্তভোগী মইনুল হাসান খোঁজখবর নিয়ে জানতে পারেন যে ইউসুফ আলী ডিবি পুলিশের কোনো সদস্য নন। ফলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে পরবর্তীতে ইউসুফ আলী মুঠোফোনে মইনুলকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাতে থাকেন। এই ঘটনায় মইনুল হাসান কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোমবার পুনরায় অভিযুক্ত ইউসুফ আলী ওই চেম্বারে গিয়ে মইনুলের কাছে টাকা দাবি করে হুমকি দেন। এরমধ্যে মইনুল বিষয়টি আশেপাশের দোকানদারদের জানালে তারা ছুটে এসে ইউসুফ আলীকে ধরে পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কবির ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন এবং বিকেলে কোতয়ালি থানায় সোপর্দ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)