Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নিহত সাহাবীরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৩:০১ পিএম
আপডেট : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৪:৩৭ পিএম
নিহত সাহাবীরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

ছবি: ধ্রুব নিউজ

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের নিহত যুবক সাহাবীর আত্মার মাগফেরাত কামনায় বৃহস্পতিবার বিকেলে রায়পুর স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়পুর ইউনিয়ন বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী মো. শাহিনুর রহমান শাহিন। তিনি নিহত সাহাবীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রায়পুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, শামসুর রহমান, মুন্সি আসাদুজ্জামান, মোহাম্মদ বকুল হোসেন, নিহত সাহাবীর পিতা আবু হানিফ, শিমুল বিশ্বাস ও জাহাঙ্গীর হোসেন টুকু প্রমুখ।

শেষে নিহত সাহাবীর আত্মার মাগফেরাত, শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ও দেশ-জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রায়পুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল গফুর। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ মে রায়পুর বাজারে ধান বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী আবু হাসান ও তার ছেলে শাকিব ছুরিকাঘাতে সাহাবীকে গুরুতর জখম করে। পরবর্তীতে গত ২২ জুন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় সাহাবীর মৃত্যু হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)