Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় ৭টি চোরাই মোবাইলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৬:১৫ পিএম
শার্শায় ৭টি চোরাই মোবাইলসহ যুবক আটক

মোবাইলসহ আটক আব্দুল কাদের। ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা থানা-পুলিশ সাতটি চোরাই মোবাইল ফোনসেটসহ আব্দুল কাদের (২৮) নামে এক যুবককে আটক করেছে। আটক আব্দুল কাদের নাভারণ রেলবাজার গরুর হাট এলাকার পালক পিতা সালাম গাজীর ছেলে।

শার্শা থানার এসআই জাহিদুল আলম জানান, আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে শার্শার ডগের বাগান এলাকায় চোরাই মোবাইলসহ আব্দুল কাদেরকে স্থানীয় লোকজন আটকে রেখেছে বলে পুলিশ খবর পায়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাদেরকে নিজেদের হেফাজতে নেয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে সাতটি চোরাই মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, এই চুরির ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আজই শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)