Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর, নতুন সদস্যের আবেদন আহবান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১০:১০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১০:১৮ পিএম
প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর, নতুন সদস্যের আবেদন আহবান

আগামী ৩১ অক্টোবর শনিবার ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ১৫ অক্টোবর ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে ৩ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। এছাড়া কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম এবং বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল।

কার্যনির্বাহী কমিটির এই সভায় প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আগ্রহী পেশাদার সাংবাদিকেরা আগামী ৭ জুলাই থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে সদস্যপদের নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদন ফরম সংগ্রহের শেষ সময় আগামী ১৫ জুলাই। এরপর সংগৃহীত ও পূরণকৃত আবেদনপত্র আগামী ১৫ জুলাই থেকে ১৮ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে ক্লাব কার্যালয়ে জমা দিতে হবে।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যদের মধ্যে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন ক্লাবের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন এবং সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।

এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ ও আব্দুল ওয়াহাব মুকুল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)