Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাস পোড়ানো মামলায় কারাগারে বাঘারপাড়ার ছাত্রলীগ নেতা রাব্বি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৯:২০ পিএম
বাস পোড়ানো মামলায় কারাগারে বাঘারপাড়ার ছাত্রলীগ নেতা রাব্বি

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বী হাসানকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে শহরের মণিহার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাব্বী হাসান বাঘারপাড়া উপজেলার হাবুল্যা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাব্বী হাসানের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে মণিহার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর রাব্বীকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মণ্ডল জানান, আটক ছাত্রলীগ নেতা রাব্বী হাসানকে আজ বৃহস্পতিবার (২ জুলাই) একটি বাস পোড়ানোর পেন্ডিং (তুলে রাখা) মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)