ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) উপজেলার লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, কর্মপরিষদ সদস্য মো. আবিদুর রহমান, মাওলানা fখরুল ইসলাম, হাফেজ রেজাউল ইসলাম, মুফতি আবু জাফর এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি সবুজ হোসেনসহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিনব্যাপী শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলতা, কর্মপদ্ধতি ও নৈতিক মূল্যবোধ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল কর্মী গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই এ ধরনের শিক্ষা শিবিরের মূল উদ্দেশ্য।