Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৬:১০ পিএম
যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

পুলিশ লাইন্সের গেটে চাকরি প্রত্যাশীদের দীর্ঘ লাইন ছবি: ধ্রুব নিউজ

‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ কার্যক্রমের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার যশোর পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-এর সভাপতিত্বে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়।

দিনের শুরুতেই জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম পুলিশ লাইন্সের মূল ফটকের সামনে উপস্থিত প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সময়ে সময়েও উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন।

প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে ব্রিফিং করে আগামী দিনের পরীক্ষার করণীয় সম্পর্কে নির্দেশনা দেন জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রার্থীদের মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য তিনি প্রার্থীদের প্রতি আহ্বান জানান।

এদিকে, বিকেল ৫টায় পুলিশ লাইন্স মাঠে পরদিনের নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

ব্রিফিংয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে আগত কর্মকর্তারা নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম নিয়োগ ডিউটিতে নিয়োজিত প্রতিটি টিমকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে অবহিত করেন এবং সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি পুনরায় সতর্ক করে বলেন, নিয়োগের নামে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনিয়মে জড়ানো যাবে না এবং কোনো প্রতারক চক্রের খপ্পরে পড়া থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত কর্মকর্তারা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)