Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ হাড়িখালী–যদুনাথপুর সড়ক

বৃষ্টি হলেই কাদার আস্তারণে ঢাকা পড়ে পিচ

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০১:১২ পিএম
বৃষ্টি হলেই কাদার আস্তারণে ঢাকা পড়ে পিচ

কাদায় পিচ্ছিল সড়কে চলাচল দায় ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলার হাড়িখালী থেকে যদুনাথপুর ব্রিজ পর্যন্ত সড়কটি এখন আর পাকা নেই, বৃষ্টি হলেই পরিণত হয় কাদা রাস্তায়।  সামান্য বৃষ্টিতেই পিচ ঢালা পথ অদৃশ্য হয়ে যায় কাদার আস্তরণে। কাদাপথে চলতে গেলই ঘটে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থী, জনসাধারণ সবাই। তবে কারো কিছু বলার নেই, নেই কোন প্রতিকার। কারণ রাস্তার এ দুর্দশা মানবসৃষ্ট।

ছবিতে দৃশ্যমান সড়কের চিত্রটিই বলে দিচ্ছে জনদুর্ভোগের অবস্থা। সাইকেল, মোটরসাইকেল কিংবা ছোট যানবাহনগুলো কাদার পিচ্ছিল রাস্তায় যেকোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন, হাড়িখালী ও যদুনাথপুর এলাকার ইটভাটাগুলোর মাটি এবং খননকৃত খালের মাটি বহনকারী ট্রাক ও ট্রলিগুলো মাটি না ঢেকে বহন করে। সেখান থেকে ছড়িয়ে পড়ার মাটি রাস্তার ওপর জমে পিচঢালা পথ ঢেকে ফেলেছে। আর একম পশলা বৃষ্টি হলেই ওই মাটির আস্তারণ হয়ে পড়ে বিপদজনক।

সড়কটির পাশেই অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রায় ৪০০ শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে। বিদ্যালয়ে যাওয়ার পথটি তাদের জন্য পাহাড় জয়ের মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। অভিভাবক আবদুর রহমান আক্ষেপ করে বলেন, "ছেলেমেয়েদের পোশাক পরিষ্কার রাখা তো দূরের কথা, বিদ্যালয়ে পাঠিয়ে সুস্থ শরীরে ফিরে আসবে কিনা—সেই চিন্তায় সবসময় থাকতে হয়।" বিদ্যালয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের পিছলে পড়ে বই-খাতা নষ্ট হওয়া এবং ছোটখাটো জখম হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে।

শুধু শিক্ষার্থীরাই নয়, চরম ভোগান্তিতে পড়ছেন ইজিবাইক ও মোটরসাইকেল চালকরা। হাড়িখালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় এক ব্যবসায়ী জানান, মালপত্র নিয়ে এই রাস্তা দিয়ে আসা এখন অসম্ভব হয়ে পড়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)