Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মনিরামপুরে বাড়ি থেকে তুলে নিয়ে বাবা-ছেলেকে পিটানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৫:১৭ পিএম
আপডেট : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৭:৪৮ পিএম
মনিরামপুরে বাড়ি থেকে তুলে নিয়ে বাবা-ছেলেকে পিটানোর অভিযোগ

মনিরামপুরে বাড়ি বাবা-ছেলেকে পিটানোর অভিযোগ ছবি: ধ্রুব নিউজ

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নে বাড়ি থেকে তুলে এনে এক বাবা ও তার ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় আহত দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৬ জুন ) দুপুর ২টা ১০ মিনিটে উপজেলার ১২ নম্বর শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শ্যামপুর গ্রামের তালিব সরদারের ছেলে বিল্লাল (৪৯) এবং তার ছেলে আলামিন (২৭)।
পরিবারের অভিযোগ, বিল্লালের চাচাতো ভাইয়ের ছেলে আলী হোসেন (২৭), হাসান আলী (২২) ও যাকারুল (২০)-এর নেতৃত্বে আরও ১২ থেকে ১৫ জন সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে গিয়ে বিল্লাল ও তার ছেলে আলামিনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে রড, কিল-ঘুষি ও হাত দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।
চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত বাবা-ছেলেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও হামলার পেছনে পূর্ববিরোধ থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)