Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর আহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৪:৩৭ পিএম
আপডেট : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৭:৪২ পিএম
চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর আহত

চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর আহত ছবি:

যশোরের চৌগাছা উপজেলায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সজীব (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।শুক্রবার (২৬ ) সকাল ১০টা ৪০ মিনিটে সজীব চৌগাছা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে ঘটনা ঘটে।
আহত সজীব চৌগাছা সদর ইউনিয়নের দীঘলসিঙ্গা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সজীব চৌগাছা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি পৌঁছালে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি অজ্ঞাতনামা পথচারীর সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সজীবকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সজীবের আঘাত গুরুতর এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, সড়কে হেলমেট ব্যবহার না করা এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব বলে তারা মনে করেন।
ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)