Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০২:০৯ পিএম
মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ছবি: নিজেস্ব প্রতিবেদক

যশোর শহরের দড়াটানা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার (২২ জুন) দুপুর  ১২টায়  হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২০ (জুন) বিকেল  ৩টা ৩০ মিনিটে যশোর সদর উপজেলা দড়াটানা ব্রিজের পাশে প্রায় ৫০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে মানবিক উদ্যোগে আলামিন নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার নাম-পরিচয় জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এদিকে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, পরিচয়হীন ও অসহায় মানুষটির প্রতি একজন পথচারীর মানবিক সহায়তা প্রশংসার দাবিদার। তবে শেষ পর্যন্ত তার পরিচয় জানা না যাওয়ায় ঘটনাটি এলাকায় মানবিক বেদনার সৃষ্টি করেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)