Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিকেএসপিতে সুযোগ পেল ঝিকরগাছার কৃতি অ্যাথলেট জুঁই

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০২:২২ পিএম
বিকেএসপিতে সুযোগ পেল ঝিকরগাছার কৃতি অ্যাথলেট জুঁই

সুরাইয়া আক্তার জুঁই ছবি: ধ্রুব নিউজ

পারিবারিক সব সীমাবদ্ধতা পেরিয়ে নিজের মেধা ও কঠোর পরিশ্রমের জোরে দেশের শীর্ষ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) জায়গা করে নিয়েছে যশোরের ঝিকরগাছার কিশোরী সুরাইয়া আক্তার জুঁই। সম্প্রতি অ্যাথলেটিক্স (ট্র্যাক অ্যান্ড ফিল্ড) বিভাগে অনুষ্ঠিত ট্রায়ালে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে সে বিকেএসপিতে যোগ দিয়েছে।

জুঁই ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী কলোনিপাড়ার বাসিন্দা ও পেশায় ট্রাকচালক রাজু আহমেদের মেয়ে। মা বেবী খাতুন গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে জুঁই দ্বিতীয়। অর্থনৈতিক নানা সীমাবদ্ধতার মধ্যেও পড়াশোনায় সে নিজের মেধার প্রমাণ রেখেছে; সে বর্তমানে ঝিকরগাছার এফজেডইউবি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং শ্রেণিতে তার রোল নম্বর দ্বিতীয়।

বিদ্যালয় ও স্থানীয় ক্রীড়া সংগঠন সূত্রে জানা গেছে, বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ার সময় অভিনয়ে পারদর্শিতা দেখিয়ে শিক্ষকদের নজরে আসে জুঁই। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলামের অনুপ্রেরণায় প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সে নিয়মিত খেলাধুলা, বিতর্ক ও উপস্থিত বক্তৃতার অনুশীলন শুরু করে।

ক্রীড়াক্ষেত্রে জুঁই ফুটবল ও অ্যাথলেটিক্স উভয় বিভাগেই সমান দক্ষতা দেখিয়েছে। ২০২২-২৩ সালে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা’য় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় তার দল। ওই আসরে জুঁই সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিল।

অ্যাথলেটিক্সেও জুঁইয়ের সাফল্য ধারাবাহিক। ২০২২ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দৌড়ে প্রথম এবং উপজেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতা, দীর্ঘ লাফ ও উচ্চ লাফে কৃতিত্বের স্বাক্ষর রাখে। এর পরের বছরও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় একক অভিনয়ে উপজেলা পর্যায়ে প্রথম এবং দৌড় ও দীর্ঘ লাফে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। এ পর্যন্ত তাঁর ঝুলিতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের অন্তত ২২টি সাফল্যের সনদ জমা হয়েছে।

ঝিকরগাছা স্পোর্টস ক্লাবে নিয়মিত অ্যাথলেটিক্সের অনুশীলন করা জুঁইয়ের লক্ষ্য ছিল বিকেএসপিতে জায়গা করে নেওয়া। সম্প্রতি ট্রায়ালের মাধ্যমে সে বিকেএসপির ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিয়মিত প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত হয়।

জুঁইয়ের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকেরা। এফজেডইউবি মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ফরিদা পারভীন বলেন, "সুরাইয়া আক্তার জুঁই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। বিকেএসপির সুশৃঙ্খল পরিবেশ ও উন্নত প্রশিক্ষণ তাকে দেশের একজন ভালো মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলবে বলে আমরা আশাবাদী।"

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)