Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর অভয় নগরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

অভয়নগর প্রতিনিধি অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৯:১৪ পিএম
যশোর অভয় নগরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

যশোর অভয় নগরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি ছবি:

যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জামির হোসেন (৫৫) চন্দ্রপুর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে জামির হোসেনের কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এ কারণে  বুধবার রাত সাড়ে ৮টায় কয়েকজন দুর্বৃত্ত তার বাড়ির সামনে এসে আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড এবং বাড়ির ভেতরে প্রবেশ করে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদার টাকা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।

অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)