Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী আলোচনা সভা

অভয়নগর প্রতিনিধি অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৯:৫০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৯:৫৯ পিএম
অভয়নগরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী আলোচনা সভা

মাদকের প্রভাবে নষ্ট হচ্ছে যুবসমাজ, ঝরে পড়ছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। সমাজে বাড়ছে ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ সহ নানা অপকর্ম। অভয়নগরে মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজে মাদকের ভয়াবহতা ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে অভয়নগরের মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক ও সাংবাদিক গাজী আবুল হোসেনের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ফাইসাল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক পারভীন আক্তার। এসময় মাদকের প্রভাবে ও সচেতনতার অভাবে কিভাবে মেধাবী শিক্ষার্থীরা ধ্বংস হয়ে যায় এবং একটি পরিবারও ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়ে একটি ডকুমেন্টারি প্রজেক্টরে প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান যশোর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুর হোসেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান, প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)