Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাউলিয়া গ্রামে ঘোড়দৌড় ও ভাবগানের আসর

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৭:১০ পিএম
বাউলিয়া গ্রামে ঘোড়দৌড় ও ভাবগানের আসর

বাঘারপাড়া উপজেলার ৬নং দোহাকুলা ইউনিয়নের বাউলিয়া গ্রামে ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরের বাঘারপাড়া উপজেলার ৬নং দোহাকুলা ইউনিয়নের বাউলিয়া গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা ও ভাবগানের মনোমুগ্ধকর আয়োজন। গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে লালন করতে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। দিনব্যাপী আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে অভিজ্ঞ আরোহী ও ঘোড়ার মালিকরা আসেন। সেই সঙ্গে প্রতিযোগিতা উপভোগ করতে আশপাশের গ্রামসহ দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো দর্শনার্থী। নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বাউলিয়া গ্রাম যেন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। সন্ধ্যায় ভাবগানের আসর অনুষ্ঠানটিকে আরও বর্ণিল করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির, সাবেক ইউপি সদস্য জাহানবী বিশ্বাস, বর্তমান ইউপি সদস্য জসিম উদ্দিন এবং দোহাকুলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আতাউর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসলাম বিশ্বাস এবং বাঘারপাড়া উপজেলা কৃষক দলের সহ-সভাপতি জুয়েল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন দোহাকুলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মশিউর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব খান মোল্লা, দোহাকুলা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমানসহ ইকবাল, সবুজ, সেলিম, জাবেদ, শওকত ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বক্তারা বলেন, গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকজ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকরা জানান, আগামীতে আরও বৃহৎ পরিসরে এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও ভাবগানের আয়োজন করা হবে। স্থানীয়দের মতে, ঘোড়দৌড় শুধু একটি খেলা নয়, এটি গ্রামীণ ঐতিহ্য, সম্প্রীতি ও আনন্দের এক অনন্য প্রতীক। আর সেই ঐতিহ্যকে ধারণ করেই বাউলিয়া গ্রামে আবারও মিলিত হলো হাজারো মানুষের প্রাণের উৎসব।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)