Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১০:৪৯ এ এম
যশোরে মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

নাসিমা সুলতানা মহুয়া ছবি: ধ্রুব নিউজ

যশোরের বহুলালোচিত মহিলা লীগ(কার্যক্রম নিষিদ্ধ) নাসিমা সুলতানা মহুয়াকে আবারও আটক করেছে পুলিশ। গত বুধবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল।

পুলিশ সূত্রে জানা গেছে, নাসিমা সুলতানা মহুয়াকে গত বছরের ডিসেম্বরে একটি নাশকতার মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছিল। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। এরপর বুধবার মধ্যরাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আবারও তাকে আটক করে পুলিশ।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা সুলতানা মহুয়া, আওয়ামী আমলে জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)