Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়ায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শহিদুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) থেকে শহিদুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) থেকে
প্রকাশ : বুধবার, ২০ মে,২০২৬, ০৯:৩৯ পিএম
আপডেট : বুধবার, ২০ মে,২০২৬, ০৯:৪৮ পিএম
বাঘারপাড়ায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. আশেক হাসান। ছবি: ধ্রুব নিউজ

যশোরের বাঘারপাড়ায় আধুনিক প্রযুক্তির প্রসার ও কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে তিন দিনব্যাপী ‘কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২০ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. আশেক হাসান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সাইয়েদা নাসরিন জাহান।

আলোচনা সভায় বক্তারা দেশের সামগ্রিক অর্থনীতিতে কৃষির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক কৃষির কোনো বিকল্প নেই। উন্নত বীজ, পরিবেশবান্ধব জৈব সার এবং আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা এবং সাধারণ মানুষ অংশ নেন। র্যালি শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এবারের মেলায় স্থানীয় কৃষক, বিভিন্ন সরকারি-বেসরকারি কৃষি প্রতিষ্ঠান ও প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টলে আধুনিক কৃষিযন্ত্র, উন্নত জাতের বীজ, জৈব সার, সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং স্মার্ট কৃষি ব্যবস্থাপনা তুলে ধরা হয়েছে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।

মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রথম দিনেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)