Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৬ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ দু’জন আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৫ মে,২০২৬, ০৮:০৭ পিএম
২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ দু’জন আটক

২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ আটক হারুনুর রহমান ও ছেলে চিরজিৎ। ছবি: সংগৃহীত

২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ দুই জনকে আটক করেছে যশোরের র‌্যাব-৬। শুক্রবার সকালে চৌগাছা বাজার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঝিকরগাছার মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হারুনুর রহমান ও কাগমারী গ্রামের ফুলচাঁনের ছেলে চিরজিৎ।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রাইভেটকারটি দেখে তাদের সন্দেহ হয়। এ সময় গাড়িতে থাকা দুজনকে আটক ও তল্লাশি করে ২১১ বোতল অবৈধ উইনকোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে।

ধ্রুব/এস.আই   

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)