নিজস্ব প্রতিবেদক
চিহ্নিত সন্ত্রাসী চোদ্দ মামলার আসামি জিতু । ছবি: সংগৃহীত
যশোরে হত্যাসহ ১৪ মামলার আসামি সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতুকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে বারান্দী মোল্লাপাড়ার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। জিতু এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানায়, জিতু যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। সম্প্রতি তিনি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। পরে তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে আটক জিতুকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ধ্রুব/এস.আই