নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
সংবাদিকের কাছে চাঁদাদাবি ও মারপিটের অভিযোগে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাফসান জানিসহ দুইজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার এশিয়ান টিভির যশোর জেলা প্রতিনিধি হাসিবুর রহমান শামীম বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুর ইসলাম অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
অপর আসামি হলো, যশোরের বাঘারপাড়ারর যাদবপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে এম জিহাদ আলী।
মামলার অভিযোগে জানা গেছে, ডাক্তার রাফসান জানির বিরুদ্ধে তার শ্যালিকা মনিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে আসমিরা ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষুদ্ধ আচরণ শুরু করেন। পরবর্তীতে আসামিরা যশোরের ১০ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে একটি মামলাও করেন। সেই প্রেক্ষিতে সাংবাদিক হাসিবুর রহমান শামীম নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টের জেরে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
গত ১৭ এপ্রিল দুইটি মোটরসাইকেলে করে কয়েকজন তার বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি করেন। তিনি বাইরে বের হলে আসামিরা শামীমের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে্ন এবং টাকা না দিলে হাত কেটে নেওয়া ও হত্যার হুমকি দেন। এসময় তিনি প্রতিবাদ করলে আসামিরা তাকে আহত করেন। চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
ধ্রুব/এস.আই