❒ মসজিদে মুসুল্লিদের সঙ্গে মতবিনিময়
বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল ভবেরবেড় কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে মুসুল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জননেতা মো. আজীজুর রহমান। ছবি: ধ্রুব নিউজ
বেনাপোল ভবেরবেড় কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে মুসুল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জননেতা মো. আজীজুর রহমান।
সোমবার জোহরের নামাজ আদায়ের পর মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত এ মতবিনিময় সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজ গঠনের অন্যতম কেন্দ্র। এখান থেকেই নৈতিকতা, মানবিকতা ও ঐক্যের শিক্ষা ছড়িয়ে দিতে হবে।”
মাওলানা আজীজুর রহমান আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্পের কথাও তিনি উল্লেখ করেন।
মতবিনিময়কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত মুসল্লিরা তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরলে এমপি তা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
ধ্রুব/এস.আই