Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নাভারণ মহিলা আলিম মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ৩ মে,২০২৬, ১১:৩০ পিএম
নাভারণ মহিলা আলিম মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত

শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মো. আজিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মাওলানা শফিউদ্দিন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতি অনুষ্ঠানটিকে এক উৎসবমুখর পরিবেশের রুপ দেয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, শিক্ষার প্রসার ও মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই ভবন শিক্ষার্থীদের জন্য আধুনিক ও অনুকূল পরিবেশ নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। তিনি বলেন, এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)