Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৯:২১ পিএম
যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন

যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে “যশোর কমিউনিটি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন”। ছবি: ধ্রুব নিউজ

যশোর কমিউনিটি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) যশোর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর পর প্রেসক্লাবের সামনের সড়কে যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ডা. রাহান হাসার সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা বলেন, দেশের প্রাচীনতম জেলা ও প্রথম স্বাধীন জেলা হওয়া সত্ত্বেও যশোর এখনো সিটি কর্পোরেশনের মর্যাদা পায়নি। প্রধানমন্ত্রীর সম্ভব্য যশোর সফরকে সামনে রেখে বক্তারা অবিলম্বে যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণার জোর দাবি জানান।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস পরশ বলেন, "যশোরের নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়নের জন্য সিটি কর্পোরেশন এখন সময়ের দাবি। এছাড়া শহরের তীব্র যানজট নিরসনে স্থায়ী ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।"

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জাহিদ হাসান, অর্থ সম্পাদক আবির হাসান ও প্রচার সম্পাদক রাকিব হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা যশোরের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সদস্যরা যশোর প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা যশোরকে সিটি কর্পোরেশন করার স্বপক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। আয়োজকরা জানান, যশোরের সাধারণ মানুষের প্রাণের এই দাবি আদায়ে এবং জনসচেতনতা বৃদ্ধিতে তারা সামনের দিনগুলোতেও এমন কর্মসূচি অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটেন নেতৃবৃন্দ।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)