Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সুড়ঙ্গ খুঁড়ে মাদক সেবন!

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০৩:৪৯ পিএম
সুড়ঙ্গ খুঁড়ে মাদক সেবন!

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারের লক্ষ্মীপুর গ্রামে মাটির নিচে এভাবে সড়ঙ্গ তৈরি করা হয়। পুলিশ বলছে মাদক সেবনের জন্য সুড়ঙ্গটি তৈরি করা হয় ছবি: সংগৃহীত

বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি করা হয় বিশাল সুড়ঙ্গ। প্রবেশপথ ঢাকা হয়েছে বাঁশ ও গাছের ডালপালা দিয়ে। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। অথচ এর ভেতরে রয়েছে ওঠানামার সিঁড়ি থেকে শুরু করে বিছানা-বালিশও।

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে পরিত্যক্ত জমিদার বাড়ির পাশের একটি বাগানে এ সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি মাদক সেবন ও বিক্রির গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। সুড়ঙ্গটির ভেতরে তিন থেকে চারজন একসঙ্গে অবস্থান করতে পারতেন। প্রবেশমুখে বাঁশ ও ডালপালা দিয়ে তৈরি ঢাকনা থাকায় বাইরে থেকে কিছু বোঝা যেত না। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গত বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সুড়ঙ্গটি ভেঙে ফেলা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সুজন সাহা নামের এক যুবক তার সহযোগীদের সুড়ঙ্গটি তৈরি করেছিলেন। তিনি তার সহযোগীদের নিয়ে এখানে নিয়মিত বসতেন। তিনি এখানে নিয়মিত মাদক সেবন করতেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

সুজন সাহার স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সুড়ঙ্গটি তার স্বামী তৈরি করেছিলেন। তবে সেখানে মাদক সেবন করা হতো কি না, তা তিনি জানেন না।

জানতে চাইলে দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাংবাদিকেদর বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তিনি সুড়ঙ্গটির বিষয়ে জেনেছেন। এটি যিনি তৈরি করেছিলেন তিনি নিয়মিত মাদক সেবন করতেন। মাদক সেবনের সুবিধার্থেই তিনি বাগানের ভেতরে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করেছিলেন।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুড়ঙ্গটি শনাক্ত করেছে। স্থানীয় বাসিন্দারা সেখানে মাদক সেবন করা হতো বলে অভিযোগ করেছেন। পরে মাদক সেবসুড়ঙ্গটি ভেঙে ফেলা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)