Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৮:২৭ পিএম
অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা

স্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং কৃষিজমি রক্ষার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

যশোরের অভয়নগরে ভবদহ এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং কৃষিজমি রক্ষার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় নওয়াপাড়া ইনস্টিটিউটে ‘ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোট’-এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। জোটের সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল মতলব সর্দারের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় সভায় কৃষিজমি ব্যবস্থাপনার বর্তমান অবস্থা এবং আসন্ন জলাবদ্ধতা মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, ভবদহ অঞ্চলের অভয়নগর, মণিরামপুর, কেশবপুর ও ডুমুরিয়ার লক্ষাধিক মানুষ আসন্ন বর্ষা মৌসুম নিয়ে চরম আতঙ্কে রয়েছেন। বর্তমানে সেনাবাহিনীর অধীনে নদী খনন কাজ চললেও নদীতে আড়াআড়ি তিনটি ক্রস বাঁধ দেওয়ার ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা জলাবদ্ধতাকে আরও প্রকট করে তুলছে। এছাড়া ১৪০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি নদী খনন কাজ ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে শেষ করার কথা থাকলেও কাজের অগ্রগতি সন্তোষজনক নয় বলে বক্তারা অভিযোগ করেন। তারা আরও বলেন, নদী খননের পাশাপাশি ‘জোয়ারাধার’ বা টিআরএম প্রকল্প চালু না করলে এই সমস্যার কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। একইসাথে তারা আমডাঙ্গা খাল সংস্কার, ক্রস বাঁধ অপসারণ এবং নিয়মিত ড্রেজিংয়ের জোর দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন বেলার আঞ্চলিক সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ভবদহ পানি কমিটির সদস্য আখতারুজ্জামান তরফদার, সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম, আবু মহসিন, সিরাজুল ইসলাম ও চঞ্চল রায় প্রমুখ। অনুষ্ঠানে জোট সদস্য প্রমি আক্তার লিজা, সাফিয়া খানম, নাসরিন সুলতানা, সাংবাদিক গাজী আবুল হোসেন এবং এস এম নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)