Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কুড়িতেই ঝরে গেলো তরুণ নির্মাণ শ্রমিক মোস্তাফিজুরের প্রাণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০২:২৪ পিএম
কুড়িতেই ঝরে গেলো তরুণ নির্মাণ শ্রমিক মোস্তাফিজুরের প্রাণ

ছবি: প্রতীকী

কুড়িতেই ঝরে গেলো তরুণ নির্মাণ শ্রমিক মোস্তাফিজুর। উপার্জনক্ষম একমাত্র সন্তান হারিয়ে চরম্ভাবে ভেঙ্গে পড়েছেন তার মা-বাবা। যশোর শহরের মুড়লি এলাকায় প্রতিদিনের মত ট্রাকের বডি ওয়েল্ডিং করছিলেন তিনি। এ সময় সামান্য অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান (২০) নামের ওই তরুণ শ্রমিক মর্মান্তিকভাবে পাড়ি জমালেন পরপারে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় শ্যামলের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান যশোর সদর উপজেলার  চাচড়া কলোনিপাড়া গ্রামের মমিনুর রহমান বাবুর ছেলে।

তিনি পেশায় ট্রাকের বডি মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন গ্যারেজে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্র ও সহকর্মীদের বরাতে জানা যায়, আজ  সকালে মোস্তাফিজুর নিয়মিত কাজের অংশ হিসেবে মুড়লি এলাকার একটি গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তের মধ্যেই তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তার সহকর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি চরম দুঃশ্চিন্তায় পড়েছে বলে জানা গেছে।

গ্যারেজসহ বিভিন্ন কর্মস্থল খুব একটা নিরাপদ না হওয়ায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপদ পরিবেশ ও সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)