Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যু

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৮:২০ পিএম
সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যু

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নেতা সাব্বির শোভনের মায়ের জানাজা অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নেতা সাব্বির শোভনের মা রাশিদা বেগম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার পদ্মপুকুর এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার আসর নামাজ শেষে রঘুনাথনগর গ্রামের বাড়িতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)