Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ আদালতে পৃথক দুই মামলা

দাইতলায় দূর্বিত্তের হামলায় ৬ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৮ এপ্রিল,২০২৬, ০৮:১১ পিএম
দাইতলায় দূর্বিত্তের হামলায় ৬ জনকে কুপিয়ে জখম

ছবি: প্রতীকী

যশোর সদরের দাইতলা গ্রামের দুই বাড়িতে হামলা চালিয়ে ৬ জনকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে। বুধবার দাইতলা গ্রামের গোলাম রসুলের ছেলে হানিফ ও জুয়েলের স্ত্রী মিনা খাতুন বাদী হয়ে আলাদা এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগ দুইটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।

আসামিরা হলেন, দাইতলা গ্রামের আবু তুয়াব মুহুরীর ছেলে মনিরুল হাসান, কামরুলের ছেলে হাসিব, হাফিজুরের ছেলে কাদের, বাবলু শেখের ছেলে তৌহিদুল ইসলাম, মিলনের ছেলে তীর্থ ও অহেদের ছেলে অপু ।

মামলার অভিযোগে জানা গেছে, হানিফের বন্ধু জুয়েলের সাথে আসামিদের বেশ কিছুদিন ধরে শত্রুতা চলে আসছিল। এর জের ধরে গত ৪ এপ্রিল রাতে আসামিরা হানিফের বাড়িতে গিয়ে তার বন্ধু জুয়েলকে খুঁজতে থাকেন। এ সময় হানিফ প্রতিবাদ করলে আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। হানিফকে উদ্ধার করতে আসলে তার মা আবিরনকেও কুপিয়ে জখম করেন।

এরপর আসামিরা জুয়েলের বাড়িতে গিয়ে হানা দেয়। জুয়েলকে না পেয়ে তারা তার স্ত্রী মিনা খাতুন ও তার দুই বছরের মেয়ে মারিয়াকে কুপিয়ে জখম করে। তাদের উদ্ধার করতে আসলে আনোয়ারা ও জামিলা বেগমকে তারা কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় আলাদা অভিযোগ দিলে কতৃপক্ষ গ্রহণ না করায় তারা আদালতে এ মামলা করেছেন।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)