Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তন্নী ইলেক্ট্রনিক্স-এ অস্ত্র উদ্ধার, আটক দু’জনের আদালতে স্বীকারেক্তি

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : বুধবার, ৮ এপ্রিল,২০২৬, ০৭:৪৮ পিএম
আপডেট : বুধবার, ৮ এপ্রিল,২০২৬, ০৯:০৭ পিএম
তন্নী ইলেক্ট্রনিক্স-এ অস্ত্র উদ্ধার, আটক দু’জনের আদালতে স্বীকারেক্তি

তন্নী ইলেক্ট্রনিক্স থেকে অস্ত্র উদ্ধার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক খোলাডাঙ্গা মুন্সিপাড়ার মৃত মাহাবুবুর রহমানের ছেলে খালেদুর রহমান টিটু ও খোলাডাঙ্গা কারবালা এলাকার শেখ নুরুদ্দিনের ছেলে শেখ মইনুদ্দিন ফেরদৌস। ছবি: ধ্রুব নিউজ

তন্নী ইলেক্ট্রনিক্স থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃরা হলেন, শহরতলীর খোলাডাঙ্গা মুন্সিপাড়ার মৃত মাহাবুবুর রহমানের ছেলে খালেদুর রহমান টিটু ও খোলাডাঙ্গা কারবালা এলাকার শেখ নুরুদ্দিনের ছেলে শেখ মইনুদ্দিন ফেরদৌস।

আটক দুইজনকে গতকাল আদালতে সোপর্দ করা হলে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্টে সাকিব আহম্মেদ ইমন আসামির জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে,  ৬ এপ্রিল দুপুরে ডিবির এসআই অলোক কুমার দে’র নেতৃত্বে একটি দল শহরের সন্ধানী সুপার মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় মেসার্স তন্নী ইলেকট্রনিক্স দোকানে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার ও দোকান মালিক আলী হোসেনকে আটক করেন। এ ঘটনায় রাতে আটক আলী হোসেন ও টিটুকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করা হয়।

আটকের কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসি টিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায় দুই জন লোক এক সাথে হেটে মার্কেটের ভিতর যাচ্ছে্ন। তাদের একজনের হাতে একটি নীল রঙের ব্যাগ । তাদের একজন তন্নি ইলেক্ট্রনিক্সে গিয়ে মালিক আলী হোসেনের সাথে কথা বলেন এবং কৌশলে ব্যগটি তার পায়ের কাছে রেখে বের হয়ে যান। সিসি টিভি ফুটেজ দেখে ব্যবসায়ী নেতৃবৃন্দ পুলিশ সুপারের সাথে দেখা করে সঠিক তদন্তের দাবি জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা বুধবার ঘটনাস্থল পরিদর্শন ও আশেপাশের দোকানের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করেন । এই ভিডিত্ত অনুযায়ী ওই দুইজনকে আটক করা হয়েছে। আটক দুইজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আটক টিটুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)