Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে জখম, মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৮ এপ্রিল,২০২৬, ১০:০৭ এ এম
আপডেট : বুধবার, ৮ এপ্রিল,২০২৬, ১২:৪০ পিএম
ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে জখম, মোবাইল ছিনতাই

আহত ইসমাইল হোসেন নয়ন । ছবি: ধ্রুব নিউজ

বাসায় ঢুকে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে গুরুতর জখম করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (৮ এপ্রিল) ভোররাত ৪টায় যশোর শহরের  চাঁচড়া ডালমিল এলাকার তেতুলতলায় এ ঘটনা ঘটে।

আহত ইসমাইল হোসেন নয়ন (৩১) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের বাসিন্দা নজিবর রহমান দফাদারের ছেলে। তিনি একটি বেসরকারি ওষুধ কোম্পানি (রেডিয়েন্ট)-এর রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত। কর্মসূত্রে তিনি যশোর শহরের চাঁচড়া এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নয়ন তার কক্ষে ঘুমিয়ে ছিলেন। এসময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি চুরির উদ্দেশ্যে জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে নয়ন তাদের বাধা দিলে দুর্বৃত্তরা তাদের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার পেটের বাম পাশে ও বাম কাঁধে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন।

এ সময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসা চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)