Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল বলফিল্ডে ঈদ জামাতে হাজারো মুসল্লির অংশগ্রহণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২১ মার্চ,২০২৬, ১০:২৪ এ এম
বেনাপোল বলফিল্ডে ঈদ জামাতে হাজারো মুসল্লির অংশগ্রহণ

বেনাপোল বলফিল্ডে এলাকার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড ময়দানে এই জামাত অনুষ্ঠিত হয়, যা স্থানীয় মুসল্লিদের এক মিলনমেলায় পরিণত হয়।

নামাজ ও মোনাজাত পবিত্র এই ঈদ জামাতে ইমামতি করেন এনায়েতুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. এনায়েতুল হাসান বিন নূর। নামাজ শেষে খুতবা প্রদান করা হয় এবং বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। বিশেষ করে বিশ্বজুড়ে চলমান অস্থিরতা থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানান মুসল্লিরা।

বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণ বেনাপোলের এই বৃহৎ জামাতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি ও ঈদগাহ কমিটির সভাপতি মো. নাজিমুদ্দিন, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ মো. মফিজুর রহমান সজন।

এছাড়াও ঈদগাহ ময়দান কমিটির সহ-সভাপতি আলহাজ্ নূরুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস হোসাইন, সহকারী সাধারণ সম্পাদক ও শার্শা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাকিমসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ নামাজে শরিক হন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)