নিজস্ব প্রতিবেদক
৫০টি অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আল মামুন ফাউন্ডেশন ছবি: ধ্রুব নিউজ
যশোর যশোরের বিরামপুর এলাকায় ইফতারের আনন্দ ভাগাভাগি করে নিতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল মামুন ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে বিরামপুরস্থ জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এক সুশৃঙ্খল পরিবেশে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মানবিক একটি কাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ডা. তানভীর হায়দার তমাল। তিনি জানান, কেবল রমজান নয়, সারাবছরই অসহায় মানুষের সেবায় কাজ করে যেতে চায় এই সংগঠন। সংগঠনের সদস্য সচিব শাকির আহমেদ শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আল মামুন শাওন ও হাসিবুর রহমান শামিম, যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান, সদস্য রুবেল তরফদার ও সাইদুজ্জামান শাওনসহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ। বিতরণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।