Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শিশুকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে মা নিহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৪ মার্চ,২০২৬, ০৫:১৬ পিএম
আপডেট : বুধবার, ৪ মার্চ,২০২৬, ০৮:৪৪ পিএম
শিশুকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে মা নিহত

সাড়ে তিন মাস বয়সী শিশুপুত্রকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূ মিরা বেগমের (২৮)। বেপরোয়া গতির বাসের চাপায় পথেই ঝরে গেল তার প্রাণ। বুধবার (৪ মার্চ) দুপুরে যশোর-নড়াইল সড়কের সুপারিতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিরা বেগম বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বুড়িগাংনী গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তারা বর্তমানে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় আনোয়ার হোসেন বিডিআরের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

নিহতের স্বামী শোকাহত জাকির হোসেন জানান, শিশু আদ-দ্বীন হাসপাতাল থেকে তাদের সাড়ে তিন মাস বয়সী সন্তান মোস্তফাকে ডাক্তার দেখিয়ে ইঞ্জিনচালিত রিকশাযোগে বাসায় ফিরছিলেন মিরা। পথিমধ্যে যশোর-নড়াইল সড়কের বাসস্ট্যান্ড সুপারিতলা ভিসা অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা ‘লিটন ট্রাভেলস’ পরিবহনের একটি বাস রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মিরা বেগম রাস্তার ওপর ছিটকে পড়লে বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে তাদের শিশু সন্তানটি অক্ষত রয়েছে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বিকেল ৩টা ২৫ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক জোবাইদা আফসানা তাকে মৃত ঘোষণা করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান। ঘাতক বাসটি শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)