নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যশোরের রামনগর ইউনিয়নের মোবারক কাঠি গ্রামের অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন। তার ব্যক্তিগত উদ্যোগে আজ ইউনিয়নের মোবারক কাঠি গ্রামের ৫০টি নিম্নবিত্ত পরিবারের মাঝে রোজা ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মোছাহাক আলী, ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডাক্তার ইসমাইল হোসেন, স্থানীয় ব্যক্তিত্ব আবু নাসের লাল মিয়া, আল আমিন, নরুল্লাহ প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে রামনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজের চিত্র পরিবর্তন করা সম্ভব। ‘দশের লাঠি একের বোঝা’—এই মূলমন্ত্রকে ধারণ করে সমাজের বিত্তবানরা যদি স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে অসহায় মানুষগুলোর জন্য আরও অনেক ভালো কিছু করা সম্ভব হবে।