Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাস্টার ফয়জুর রহমানের ইন্তেকাল : আদর্শবান, সৎ ও পরোপকারী এক মানুষের বিদায়

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি,২০২৬, ০২:৩৪ পিএম
মাস্টার ফয়জুর রহমানের ইন্তেকাল : আদর্শবান, সৎ ও পরোপকারী এক মানুষের বিদায়

মাস্টার ফয়জুর রহমানের জানাজায় অংশনেন সর্বসাধারণ ছবি: ধ্রুব নিউজ

একজন আদর্শবান, সৎ, নিরহংকারী ও পরোপকারী মানুষ হিসেবে এলাকায় যার ছিল বিশেষ পরিচিতি, সেই চিরচেনা মুখ মাস্টার ফয়জুর রহমান আর নেই। আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার ভোর ৬টায় ঝিকরগাছার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও গাজীরদরগাহ ফায়জাবাদ ফাজিল (বি.এ) মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তিনি আজীবন শিক্ষার আলো ছড়িয়েছেন। তার মৃত্যুতে ঝিকরগাছা উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান মো. আবিদুর রহমান এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ জোহরের নামাজের পর উপজেলার ঝিকরগাছা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে তার পৈতৃক নিবাসে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জানাজা নামাজে উপস্থিত ছিলেন, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ, যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ দ্বীন ইসলাম, অ্যাডভোকেট আবিদুর রহমান ও মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকর্মী ও রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)