Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ১২:৩৪ এ এম
যশোরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

যশোরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে যশোরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই সময় উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে অনিন্দ্য ইসলাম অমিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। শহীদদের এই আত্মত্যাগ আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগায়। তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে একুশের চেতনাকে সমুন্নত রাখতে হবে।

যশোরের সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে একুশের প্রথম প্রহরে। প্রশাসনের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পর্যায়ক্রমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ভোরের আলো ফোটার সাথে সাথেই প্রভাতফেরির মাধ্যমে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন অব্যাহত রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)