Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গাইবান্ধায় গণপিটুনিতে দুজনের মৃত্যু

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:২৯ পিএম
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:৫২ পিএম
মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গাইবান্ধায় গণপিটুনিতে দুজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের খোর্দ্দ মুজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে লেবু মিয়া ভন্ডল (২৪) ও একই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মঈনুল ইসলাম (৫০)।

স্থানীয়রা জানান, সাহরির সময় খোর্দ্দ মুজাহিদপুর গ্রামের মাদারহাট ব্রিজ এলাকায় কয়েকজন একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। এসময় গ্রামের লোকজন ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে এলাকার লোকজন গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত ছিনতাইকারি চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ভোর ৪টার দিকে খোর্দ্দ মুজাহিদপুর গ্রামে সড়কে একটি মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন ছিনতাইকারী দলের সদস্যরা। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে হাতেনাতে আটক করেন। পরে গণপিটুনিতে দুজন মারা যান। 

খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)