Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের রাজকীয় প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি,২০২৬, ১২:০৩ পিএম
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:৪৮ পিএম
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের রাজকীয় প্রত্যাবর্তন

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছবি: ধ্রুব নিউজ

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার সকালে নিজ জন্মভূমি যশোরে পা রাখলেন সরকারের নবনিযুক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর এটিই তার প্রথম যশোর সফর। আর এই সফরকে কেন্দ্র করে আজ যশোর বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত পুরো শহর রূপ নিয়েছিল উৎসবের নগরীতে।

সকাল থেকেই যশোর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে ছিল নেতাকর্মী ও উৎসুখ মানুষর ভীড়। যখনই প্রতিমন্ত্রী অমিত বিমান থেকে নামলেন, আকাশ-বাতাস প্রকম্পিত হলো স্লোগানে। ঘরের ছেলেকে মন্ত্রী হিসেবে কাছে পেয়ে উচ্ছ্বসিত জনতা নিরাপত্তার বলয় উপেক্ষা করেই তাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। প্রতিমন্ত্রী নিজেও মুচকি হেসে হাত নেড়ে সবার অভিবাদনের জবাব দেন, কারো কারো বুজে জড়িয়ে ধরেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে অভিবাদন জানাতে ফুল হাতে সার্কিট হাউজ চত্বরে জনতার ঢল নামে

বিমানবন্দর থেকে সড়কপথে তিনি পৌঁছান যশোর সার্কিট হাউসে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে 'গার্ড অব অনার' প্রদান করে।

গার্ড অব অনার শেষে তিনি যখন জনসাধারণের সামনে আসেন, তখন সার্কিট হাউস প্রাঙ্গণ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ মানুষ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। শত শত মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হন।

আবেগাপ্লুত কণ্ঠে প্রতিমন্ত্রী বলেন, যশোরের এই মাটি ও মানুষের কাছে আমার ঋণ অপরিশোধিত। আপনারা আজ যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিল। প্রধানমন্ত্রী আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তার সুফল যেন আমার যশোরের প্রতিটি ঘরে পৌঁছায়, আমি সেই চেষ্টাই করব।

যশোরের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের উত্তরসূরি হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতের প্রাপ্তি যশোরবাসীর বিজয়। বাবার আদর্শকে ধারণ করে তিনি যখন মন্ত্রীর চেয়ারে বসে নিজের জেলায় ফিরলেন, তখন প্রবীণ নেতা-কর্মীদের চোখেও ছিল আনন্দের অশ্রু।

এদিন জুম্মার নামাজ কারবালা মসজিদে আদায় করবেন ও সেখানে পিতা তরিকুল ইসলামের কবর জিয়ারত করবেন তিনি। 

তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রতিমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার বিকেল ৩টায় যশোর সার্কিট হাউজে জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বৈঠকে বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা, উন্নয়ন পরিকল্পনা এবং সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এরপর হোটেল ওরিয়ন মিলনায়তনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রতিমন্ত্রী।

একুশের প্রথম প্রহরে এম এম কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। পরে দুপুর ১২টায় একই স্থানে জেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

দিনশেষে হোটেল ওরিয়নে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে ইফতার মাহফিলে মিলিত হবেন প্রতিমন্ত্রী। রোববার সকালে সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)