Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নওয়াপাড়ায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ছাত্রশিবিরের ব্যাপক ক্যাম্পেইন

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ৭ ফেব্রুয়ারি,২০২৬, ১০:০৫ পিএম
নওয়াপাড়ায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ছাত্রশিবিরের ব্যাপক ক্যাম্পেইন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ছাত্রশিবিরের উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে এক ব্যাপক ক্যাম্পেইন ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। গত বুধবার নওয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনটি নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গেট থেকে শুরু হয়ে নওয়াপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠন করেন।

ক্যাম্পেইন কর্মসূচিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইন। আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ফয়সাল আহমেদ, পৌর ছাত্রশিবিরের সেক্রেটারি তানভীর আহমেদ, অফিস সম্পাদক মুবিন ইফতেখার এবং বাইতুলমাল সম্পাদক আহমেদ সাইফুল্লাহ। এছাড়াও ছাত্রশিবিরের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইন চলাকালীন সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্রের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে গণভোটের কোনো বিকল্প নেই। তারা নওয়াপাড়া পৌরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় শামিল হওয়ার আহ্বান জানান। পুরো নওয়াপাড়া বাজার এলাকায় ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া ফেলে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)