Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে আসনটি উপহার দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৭ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:৫৫ পিএম
‘ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে আসনটি উপহার দিতে হবে’

ধ্রুব নিউজ ছবি:

যশোর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মার্কার বিজয় নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর নগর বিএনপির ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। তিনি বলেন, যশোরের মাটি বিএনপির দুর্গ। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই আসন থেকে ধানের শীষকে বিজয়ী করে দলের চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে।

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল সেতু। তিনি নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন হাজী আনিসুর রহমান মুকুল, নগর যুবদলের রবিউল ইসলাম রবি এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। বক্তারা বলেন, সাধারণ মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায় আছে এবং ব্যালটের মাধ্যমেই তারা এর জবাব দেবে। অনুষ্ঠানের শেষে একটি মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)