Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত রাজপথ: চৌগাছায় শিবিরের সুশৃঙ্খল র‍্যালি

আব্দুর রশীদ, চৌগাছা (যশোর) প্রতিনিধি আব্দুর রশীদ, চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৫০ এ এম
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৫৪ পিএম
ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত রাজপথ: চৌগাছায় শিবিরের সুশৃঙ্খল র‍্যালি

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শক্তির জানান দিয়েছে সংগঠনটির চৌগাছা উপজেলা শাখা ছবি: ধ্রুব নিউজ

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শক্তির জানান দিয়েছে সংগঠনটির চৌগাছা উপজেলা শাখা। আজ সকালে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা নির্দিষ্ট স্থানে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। র‍্যালিটি চৌগাছা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাধারণ মানুষের নজর কাড়ে সুশৃঙ্খল এই আয়োজন। সবশেষে শহরের কেন্দ্রবিন্দু 'শহীদ চত্বর'-এ এসে এটি এক বিশাল সমাবেশে রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি খালিদ ইবনে খলিল। তিনি তার বক্তব্যে বলেন, "ছাত্রশিবির চার দশকের বেশি সময় ধরে এদেশের ছাত্রসমাজের নৈতিক ও মেধা বিকাশে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে।"

চৌগাছা উপজেলা শাখার সভাপতি হাফেজ আবু সাইদ হুসাইন সাইদির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সম্পাদক জসিম উদ্দীন, চৌগাছা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি এহসানুল কাদের ইমরুজ এবং চৌগাছা উত্তর শাখা ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সংগঠনের সূচনালগ্ন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেন। তারা বলেন, শুধু রাজনীতি নয়, আর্তমানবতার সেবা এবং শিক্ষা সহায়তায় ছাত্রশিবির সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

সবশেষে সমাবেশের সভাপতি হাফেজ আবু সাইদ হুসাইন সাইদি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ গ্রহণের মাধ্যমে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)