Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জামান মেডিসিন কর্নারে অস্তিত্ববিহীন কোম্পানির ওষুধ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৭:০৪ পিএম
জামান মেডিসিন কর্নারে অস্তিত্ববিহীন কোম্পানির ওষুধ, জরিমানা

জামান মেডিসিন কর্নারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় ছবি: ভিডিও থেকে নেয়া

যশোর শহরের জেল রোড এলাকায় অবস্থিত জামান ফার্মেসিতে অভিযান চালিয়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ নভেম্বর) কুইন্স হাসপাতালের ঠিক বিপরীত পাশে অবস্থিত ওই ফার্মেসিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, জেলা পুলিশ এবং বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) যৌথ উদ্যোগে এই তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফার্মেসিটির র‍্যাকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনহীন (আনরেজিস্টার্ড) ও এনওসিবিহীন বিদেশি ওষুধ পাওয়া যায়। এছাড়া ফার্মেসিটির ফ্রিজের রক্ষণাবেক্ষণে অবহেলার কারণে ভেতরে পানি জমে থাকতে ও মশা-পোকামাকড়ের উপস্থিতি দেখা যায়, যা সংরক্ষিত ওষুধের গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি করেছিল।

এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ মাসুদ রানাকে দুটি ধারায় ৩ হাজার টাকা করে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দ করা হয় পাঁচটি অননুমোদিত বিদেশি ওষুধ।
অভিযান শেষে ঔষধ প্রশাসন অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, বিধি মোতাবেক ওষুধ সংরক্ষণ না করা, র‍্যাকে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। পাশাপাশি ফ্রিজের সঠিক রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার বিষয়ে ফার্মেসি কর্তৃপক্ষ মৌখিকভাবে অঙ্গীকার করেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)