Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অবৈধ অনুপ্রবেশ বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৬:১১ পিএম
অবৈধ অনুপ্রবেশ বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

সতর্ক অবস্থানে বিজিবি ছবি: ভিডিও থেকে নেওয়া

যশোরের বেনাপোল সীমান্তে সম্ভাব্য নাশকতা ও অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীরা যাতে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এ সতর্কতা নেওয়া হয়েছে।

২২শে  নভেম্বর (রবিবার) পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশের ঘটনাকে কেন্দ্র করেও বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।

রোববার দিবাগত রাতে শার্শা উপজেলা বিএনপির নেতারা বেনাপোল চেকপোস্টে গিয়ে বিজিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় লাশবাহী অ্যাম্বুলেন্সসহ সীমান্ত দিয়ে চলাচলকারী সব যানবাহন সতর্কতার সঙ্গে তল্লাশির আহ্বান জানান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি বলেন, লাশবাহী গাড়িগুলো যেন যথাযথভাবে তল্লাশি করা হয় এবং কোনো সন্দেহজনক বিষয় যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে না যায়। এ সময় বিএনপির অন্যান্য নেতার পাশাপাশি বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি উপস্থিত ছিলেন।

এদিকে রোববার দিনভর বেনাপোলের বিভিন্ন স্থানে বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলে। বিভিন্ন সমাবেশে বিএনপির নেতারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)