Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আ.লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বেনাপোল বন্দর শ্রমিকদের লাঠি মিছিল

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৪:৫৪ পিএম
আ.লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বেনাপোল বন্দর শ্রমিকদের লাঠি মিছিল

যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে লাঠি মিছিল ও সমাবেশ করেছেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে লাঠি মিছিল ও সমাবেশ করেছেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সমাবেশ থেকে বন্দর ও সীমান্ত এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে লাঠি মিছিলটি বের হয়। মিছিলটি বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিটিএম ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ৮৯১ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদ আলীসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে ৮৯১ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু বলেন, “আপা আপা করিস না, আপা আর আসবে না। বেনাপোল স্থলবন্দরে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, “এই স্থলবন্দর ব্যবহার করে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করলে রাজপথে তার জবাব দেওয়া হবে। স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না।”

তিনি আরও বলেন, সীমান্তঘেঁষা গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দর দিয়ে যাতে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

সমাবেশে বক্তারা বেনাপোল স্থলবন্দর ও সীমান্ত এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় দুই শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)