নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবি: ধ্রুব নিউজ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) যশোর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনছারুল হক রানার তত্ত্বাবধানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা হাজী আনিছুর রহমান মুকুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল এবং নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম রবিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। ৬১ বছর পূর্ণ করে শুক্রবার তিনি ৬২ বছরে পদার্পণ করেন।
দোয়া মাহফিল শেষে যশোর রেলস্টেশন মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে বসে খাবার খান বিএনপি ও যুবদলের নেতারা।