Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৬:০৫ পিএম
বেনাপোল সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উদ্ধার হওয়া চোরাচালানি পণ্য ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৮১টি শাড়ি, ২৪টি কম্বল, ১৯টি চাদর, ৩ কেজি জিরা, ১৮ প্যাকেট ফুসকা, ১৯ কেজি কিসমিস, ৭ প্যাকেট সন পাপড়ি, ৭৩৭টি চকলেট, ৩৬০টি ওষুধ এবং ১ হাজার ৯৪টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি জানান, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদার করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)